Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রায় 'গুমঘর' থেকে বেরিয়ে আসার নির্দেশ পেলো ইমরান

প্রায় 'গুমঘর' থেকে বেরিয়ে আসার নির্দেশ পেলো ইমরান

আন্তর্জাতিক

প্রায় 'গুমঘর' থেকে বেরিয়ে আসার নির্দেশ পেলো ইমরান

শুরু হলো ইমরানের নতুন জীবন। কিছুটা হলেও স্বাধীন জীবন। জেলে থাকলেও 'গুমঘরে' একান্তবাস নয়। পরিবারের ঘনিষ্ট সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন করে নির্দেশিকা জারি করল ইসলামাবাদ হাই কোর্ট।

বলা বাহুল্য, নয়া নির্দেশিকায় স্বস্তি পেলেন ইমরান (Imran Khan) এবং তাঁর পরিবার। মঙ্গলবার আদিয়ালা জেল কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিয়েছে, আইন মেনে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারকে সঙ্গে তাঁর স্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। যদিও প্রশ্ন উঠছে, শাহবাজ প্রশাসন আদৌ এই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করবে তো? দুর্নীতি-সহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত ৭৩ বছরের ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাজা ভোগ করছেন। পাক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, ইমরানের সঙ্গে তাঁর পরিবারের ঘনিষ্ট সদস্যদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না।

কার্যত আইন উড়িয়ে 'একান্তবাস' রাখা হয়েছে তাঁকে। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ইমরানের বোন আলিমা খান। এছাড়াও আরও একটি মামলা দায়ের করেন বুশরা বিবির মেয়ে মুবাশারা খাওয়ার মানেকা। শুনানি শেষে বিচারপতি খাদিম হুসেন সুমরো নির্দেশ দিয়েছেন, কারাবিধি মেনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে ইমরানকে। এছাড়াও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতার সঙ্গে তাঁর ছেলেদের টেলিফোনে কথোপকথনের ব্যবস্থাও করতে হবে জেল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, ইমরানের চিকিৎসায় গাফিলতি হচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সম্প্রতি সরব হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন অধিনায়ক। তাঁরা চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও। এই বিষয়টিতেও নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla