Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজ্য পুলিশের একাংশের তোলাবাজির কারণে শেষ হয়ে যাচ্ছে কৃষকরা - দিলীপ ঘোষ

রাজ্য পুলিশের একাংশের তোলাবাজির কারণে শেষ হয়ে যাচ্ছে কৃষকরা - দিলীপ ঘোষ

রাজ্য পুলিশের একাংশের তোলাবাজির কারণে শেষ হয়ে যাচ্ছে কৃষকরা - দিলীপ ঘোষ

পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কখনোই রেখেঢেকে কথা বলেন না। তিনি সোজা কথা স্পষ্টভাবে বলেন। বুধবার 'বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে' বিকশিত এগফুড টেক সামিটে উপস্থিত হয়ে সরাসরি তোলাবাজি নিয়ে সরব হন তিনি।

বলেন, "রাজ্যের একাংশের যেন এই রোগ সারতেই চাইছে না। তোলাবাজির কারণে কৃষকরা জর্জরিত। বাংলা সীমান্তে নো এন্ট্রি বোর্ড লেগে গিয়েছে। তোলার টাকা না দিলে গাড়ি ঢুকতে দেওয়া হবে না। যে কারণে কৃষকদের কাছে সার থেকে হারভেস্টিং মেশিন, সবকিছুই অনেক দেরিতে পৌঁছচ্ছে।" তিনি আরও জানান, শুধু পুলিশ নয়, তোলাবাজি করার জন্য দালালরাও যথেষ্ট সক্রিয়। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই মানুষ বিজেপিকে বেছে নিয়েছে, বলে দাবি করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ।

এর আগেও রাজ্যের কর্মীদের তোলাবাজির বিরুদ্ধে তিনি একাধিকবার বলেছেন। তাঁর স্পষ্ট কথা তৃণমূল আমলের তোলাবাজির বিরুদ্ধেই মানুষ রায় দিয়েছেন বিজেপির পক্ষে। এবার তাঁর কাঠগড়ায় রাজ্য পুলিশের একাংশ। মন্ত্রীর অভিযোগ, ভিন রাজ্য থেকে এ রাজ্যে কৃষকদের জন্য আসা যন্ত্রপাতি ঢোকার মুখে তোলাবাজি দিতে হচ্ছে। ২০ হাজার টাকা তোলা দিয়ে মেশিন সীমান্ত থেকে নিয়ে আসতে বাধ্য হচ্ছেন কৃষকরা। পুলিশ দাঁড়িয়ে থেকে টাকা তুলছে। টাকা তুলছে এজেন্সিও। সম্মেলনের পরে তিনি সাংবাদিকদের বলেন,"কারা কারা রাজ্য সীমান্তগুলিতে দাঁড়িয়ে তোলাবাজি করছে, তাদের প্রত্যেকটি চিহ্নিত করা হচ্ছে। কাউকে ছাড়া হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে। মানুষের স্বার্থ যাঁরা বিপন্ন করবে, এই সরকার তাঁদের কোনওভাবেই ছাড় দেবে না।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla