Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজ্যের ১১ কোটি মানুষ সরকারি হসপিটালে চিকিৎসা করাতে পারে, আর আপনি পারেন না? - অভিষেকের উদ্দেশ্যে অগ্নিমিত্রা

রাজ্যের ১১ কোটি মানুষ সরকারি হসপিটালে চিকিৎসা করাতে পারে, আর আপনি পারেন না? - অভিষেকের উদ্দেশ্যে অগ্নিমিত্রা

রাজ্যের ১১ কোটি মানুষ সরকারি হসপিটালে চিকিৎসা করাতে পারে, আর আপনি পারেন না? - অভিষেকের উদ্দেশ্যে অগ্নিমিত্রা

অনেক চেষ্টা করেও চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর বিদেশ যাওয়া হলো না। কলকাতা হাইকোর্টের স্পষ্ট কথা, এস এস কে এমএ চিকিৎসা করান। যা যা করার আদালত করে দেবে।

কিন্তু কোনো অজ্ঞাত কারণে অভিষেক দেশের ভিতর চিকিৎসা করবেন না। এই নিয়ে এবার মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর পরামর্শ, অভিষেককে তাঁদের সরকার যথাযথ স্বাস্থ্যে সুবিধা দেবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতায়। বুধবারের আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে অগ্নিমিত্রা বলেন, "আদালত বাংলার মানুষের কথা বুঝতে পেরেছে।" তারপর তৃণমূল আমলে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল, সেই কথা ফের একবার মনে করিয়ে তিনি বলেন, "আজ স্বাস্থ্য-সাথী কার্ড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা-নীল রং করে সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছেন। সেখানে যদি বাংলার ১১ কোটি মানুষ চিকিৎসা করা পারবেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুবরাজ চিকিৎসা করাতে পারবেন না বিদেশ যেতে হবে?"

দেশের চিকিৎসা ব্যবস্থার উপর যদি আস্থা না রাখতে পারেন তাহলে তিনি কিসের সাংসদ। দেশের সাধারণ নাগরিক তাকে দেখে কি শিখবে? তিনি আরও বলেন, " একটা বিছানায় দুই তিনজন রোগী চিকিৎসা করাবে। পনেরো বছরে স্বাস্থ্যের কোনও উন্নতি করতে পারলেন না, মানুষ ওষুধ পাচ্ছে না এত কিছুর পর আপনি চিকিৎসা করাতে বিদেশে চলে যাবেন?কখনই নয়।" এরপর কার্যত ব্যঙ্গ করে অগ্নিমিত্রা বলেছেন, "আমরা আয়ুষ্মান ভারত করে দেব। আপনার জন্য সিঙ্গেল বেডের ব্যবস্থা করে দেব কারও সঙ্গে শেয়ার করতে হবে না। আর আপনার ওই সেবাশ্রয়ে হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে পা কাটা গিয়েছে অন্তত তেমনটাও হবে না।" এর কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায় নি অভিষেকের কাছ থেকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla