Dailyhunt
সম্ভবত ১ মে থেকেই বিভিন্ন রুটে বাড়তে চলেছে অটো ভাড়া

সম্ভবত ১ মে থেকেই বিভিন্ন রুটে বাড়তে চলেছে অটো ভাড়া

তিমধ্যে যুদ্ধের কারণে অটো LPG র ভাড়া অনেকটা বেড়েছে। সেইভাবে কোথাও কোথাও অটোর ভাড়াও বেড়েছে। তবে আজ ১ মে থেকে অটো LPG র ভাড়া প্রচুর বাড়ছে। এবার একধাক্কায় ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। বর্তমানে অটো এলপিজির নতুন দাম হল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা। এক মাস পড়তে না পড়তেই ফের বাড়ল অটোর এলপিজির দাম।

যুদ্ধ পরিস্থিতির আগে এলপিজির দাম ছিল লিটার প্রতি ৫২ টাকা। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। অটোর এলপিজি, রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির জোগান দিতে সমস্যা হচ্ছে। যুদ্ধ শুরুর পর গত ১১ মার্চ প্রথম অটোর গ্যাসের দাম ৫ টাকা বেড়েছিল। সেই সময় এক লিটার গ্যাসের দাম ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ৬২ টাকা ৬৮ পয়সা। এরপর ৩১ মার্চ অটোর এলপিজির দাম ফের বাড়ে। ৭ টাকা ৩২ পয়সা বেড়ে সেই সময় দাম পৌঁছায় ৭০ টাকায়। ১ এপ্রিল একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ে অটোর এলপিজির দাম।

এক মাসের মাথায় ফের অটোর এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা। ইতিমধ্যেই বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু যেসব রুটে এতদিন ভাড়া বাড়ানো হয়নি সেই রুটেও এবার ভাড়া বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে বড়সড় চাপের মধ্যে পড়েছেন অটোচালকরা। ভোট মিটতেই ফের মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ। পকেটের টান মেটাতে ফের ভাড়া বাড়বে অটোর? বেহালা-রাসবিহারী রুটের এক অটোচালক বলছেন, "এই রুটে গতমাসেই ২৫ টাকা থেকে ভাড়া বেড়ে ৩০ টাকা হয়েছে। এমাসে কি আবার ভাড়া বাড়ানো যাবে? আমাদের পকেট থেকেই যাবে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla