Dailyhunt
তৃণমূলের ৪ সদস্য আজ দিল্লিতে দেখা করবেন কমিশনের সঙ্গে

তৃণমূলের ৪ সদস্য আজ দিল্লিতে দেখা করবেন কমিশনের সঙ্গে

হুদিন আগে শুরু হয়েছে এই লড়াই - কমিশন ভার্সেস তৃণমূল। তা এখনও শেষ হয় নি। ইতিমধ্যে বাদ গেছে ৯০ লক্ষের মতো নাম। ক্ষোভে ফুঁসছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতেই আজ বুধবার তৃণমূলের দিল্লিতে অবস্থান বিক্ষোভ কথা ছিল। তবে এই মুহূর্তে তা পরিবর্তন করে আলোচনার টেবিলে বসতে চাইছে তৃণমূল।

গত মঙ্গলবার দুপুর তিনটের পর তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে দেখা করতে চেয়ে সময় চাওয়া হয়। কিন্তু কমিশনের তরফে কোনও জবাব না পেয়ে তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী এবং প্রাক্তন তৃণমূল সাংসদ সাকেত গোখেল দিল্লিতে ধরনায় বসবেন বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তারপরে কমিশনের তরফে জানানো হয় আগামিকাল সকাল দশটায় দেখা করার জন্য সময় দেওয়া হল। তাই তৃণমূলের তরফের ধরনা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তৃণমূল আগামিকাল ৪ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে সকাল দশটায় দেখা করতে যাবে। এ দিকে, এসআইআর-এর তালিকা নিষ্পত্তি হয়ে হয়ে গিয়েছে।

হিসেব বলছে, ৫০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। এর আগে প্রায় ৬৩ লক্ষের নাম বাদ পড়েছিল, আর এবার ২৭ লক্ষ। এখনও পর্যন্ত ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ গিয়েছে। শুরু থেকেই সামনে আসছিল,মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর- এই তিন জেলা থেকে সবথেকে বেশি নাম বাদ পড়তে পারে। হিসেব সামনে আসার পর দেখা গেল, সবার আগে রয়েছে মুর্শিদাবাদ জেলাই। কমিশন সূত্রে খবর, মুর্শিদাবাদে সর্বোচ্চ বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ১১ লক্ষ ১ হাজার ভোটার। মুর্শিদাবাদের ২০২৫-এর ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৫৭ লক্ষ ৬৪ হাজার ৮৫ জন। খসড়া তালিকায় নাম উঠেছে ৫৪ লক্ষ ৮৫ হাজার ২৪৮জনের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla