Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বেঙ্গালুরু থেকে মালদায় ৩১ বাংলাদেশি, বেআইনি প্রবেশের অভিযোগে গ্রেফতার।

বেঙ্গালুরু থেকে মালদায় ৩১ বাংলাদেশি, বেআইনি প্রবেশের অভিযোগে গ্রেফতার।

সব খবর 1 week ago

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগ। বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন বাংলাদেশীকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। ধৃত বাংলাদেশী নাগরিকদের বেঙ্গালুরু থেকে মালদায় নিয়ে আসা হল। কর্ণাটক পুলিশের কুড়ি জন অফিসিয়াল এই বাংলাদেশি নাগরিকদের মালদায় নিয়ে আসেন।

মঙ্গলবার গভীর রাতে মালদা টাউন স্টেশনে পৌঁছান এই বাংলাদেশি নাগরিকরা। কর্মসূত্রে তারা ভারতের বেঙ্গালুরুতে থাকতেন শুধু তাই নয় এদের কাছে কোন রকম বৈধ কাগজ নেই তেমনটাই সূত্রের খবর । মঙ্গলবার রাতে বেঙ্গালুরু থেকে মালদা স্টেশন ট্রেনে এদের মালদায় আনা হয়। আপাতত তাদের মালদার হোল্ডিং সেন্টারে রাখা হবে। রাতেই তাদের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন। কিভাবে তাদের বাংলাদেশের ফেরত পাঠানো হবে তা এখনো জানা যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor