Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বীরপাড়ায় বুলডোজারে চেপে বিজেপির ধন্যবাদ যাত্রা।

বীরপাড়ায় বুলডোজারে চেপে বিজেপির ধন্যবাদ যাত্রা।

লিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুলডোজারে চেপে ধন্যবাদ যাত্রা হল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার অন্তর্গত বীরপাড়ায়। বুলডোজারের ছিলেন সাংসদ মনোজ টিজ্ঞা, বিধায়ক লক্ষণ লিম্বু। বীরপাড়ার সিংহানিয়া ময়দান থেকে শুরু হয় এই ধন্যবাদ যাত্রা। শেষ হয় বীরপাড়া চৌপথিতে। শয়ে শয়ে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল এই মিছিলে।

এর আগে জেলায় বুলডোজার নিয়ে মিছিল হয়নি।এটাই ছিল এই মিছিলের আকর্ষণ।

মিছিল শেষে মনোজ টিজ্ঞা জানান, ” জনগণ দুহাত ভরে আশীর্বাদ দেওয়ার কারণে বিজেপির ২০৭টি আসন পেয়েছে। জনগণ আমাদের উপর আস্থা রেখেছে। এই কারণেই এই ধন্যবাদ যাত্রার আয়োজন। “

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor