Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চাকরি হারিয়ে অনিশ্চয়তায় মাটি পরীক্ষাগারের কর্মীরা, পুনর্বহালের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ।

চাকরি হারিয়ে অনিশ্চয়তায় মাটি পরীক্ষাগারের কর্মীরা, পুনর্বহালের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ।

সব খবর 2 weeks ago

মালদা, নিজস্ব সংবাদদাতা : – দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ চাকরি থেকে বাদ পড়ার অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন মালদা কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। বুধবার সকালে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন তাঁরা। অভিযোগ, মালদা, কলকাতা ও বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১২২ জন কর্মী মাটি পরীক্ষার ল্যাবরেটরিতে কাজ করতেন।

তাঁদের সকলকেই কোনও পূর্ব নোটিস বা নির্দিষ্ট কারণ ছাড়াই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদায় ১০ জন কর্মী কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে তিনজন ২০১৫ সাল থেকে এবং বাকিরা ২০২৫ সাল থেকে কাজ করছিলেন। দীর্ঘ ১০-১১ বছর কাজ করার পর চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন বলে দাবি তাঁদের। বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি পাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানান কর্মীরা। অবিলম্বে পুনর্বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চান তাঁরা। পাশাপাশি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরবেন বলেও জানান আন্দোলনকারীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor