Dailyhunt
চায়ের আড্ডা থেকে প্রচার শুরু, জনসংযোগে নির্দল প্রার্থী নিতাই মণ্ডল।

চায়ের আড্ডা থেকে প্রচার শুরু, জনসংযোগে নির্দল প্রার্থী নিতাই মণ্ডল।

সব খবর 1 week ago

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সকাল সকাল চায়ের আড্ডা দিয়েই ভোট প্রচার শুরু করলেন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকায় একটি চায়ের দোকানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বসে আলাপচারিতার মাধ্যমে প্রচারের সূচনা করেন তিনি।

এরপর সদরঘাট, ডোপপাড়া, বাঁধ রোড-সহ বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ কর্মসূচি চালান। দোকান থেকে বাড়ি-প্রতিটি জায়গায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সমর্থন প্রার্থনা করেন।
প্রচার চলাকালীন তিনি বলেন, "যে প্রার্থী সারা বছর মানুষের পাশে থাকবে এবং মানুষের কাজে লাগবে, তাকেই ভোট দেওয়া উচিত।"
তিনি অভিযোগ করেন, প্রাক্তন বিধায়ক গোপাল সাহা-কে সারা বছর এলাকায় দেখা যায়নি এবং মানুষের কাজও হয়নি। পাশাপাশি তৃণমূল প্রার্থীকে 'বহিরাগত' বলে কটাক্ষ করে দাবি করেন, তিনিও এলাকায় তেমন কোনও উন্নয়নমূলক কাজ করেননি।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নিতাই মণ্ডল জানান, তিনি সারা বছর সামাজিক কাজে যুক্ত থাকেন এবং মানুষের বিপদে পাশে দাঁড়ান। তাই ভোটারদের কাছে তাঁর আবেদন-যে সবসময় মানুষের পাশে থাকবে, তাকেই যেন বেছে নেওয়া হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor