Dailyhunt
এস আই আর এ নাম বাদ যাওয়ার পরে হেয়ারিং এর চিঠি হাতে আসায় উত্তেজিত ভোটাররা।

এস আই আর এ নাম বাদ যাওয়ার পরে হেয়ারিং এর চিঠি হাতে আসায় উত্তেজিত ভোটাররা।

সব খবর 0 months ago

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর পঞ্চায়েত স্থিত দর্জি পাড়া এলাকায়। উক্ত এলাকার ৬টি বুথের বাসিন্দারা জানুয়ারি মাসের হেয়ারিং এ চিঠি বিএল ওর মাধ্যমে হাতে পান এপ্রিল মাসের ৮ তারিখে। তাতেই ক্ষুদ্ধ হন এলাকার বাসিন্দারা। অনেকেই দাবি করতে থাকেন এই চিঠি যদি হেয়ারিং এর আগে হাতে পেতেন তাহলে হয়তো তাদের নাম এস আই আর থেকে বাদ যেত না ।

কেনই বা এত পরে হেয়ারিংয়ের চিঠি এলো এবং ফাইনাল এস আই আর এ তাদের নাম কাটা গেল তারই প্রতিবাদে মানিকপুর তদন্ত কেন্দ্রে জড়ো হলেন ভুক্তভোগী ভোটারগন । খবর পেয়ে ছুটে আসেন সাঁকরাইল থানার প্রশাসন এবং সাঁকরাইল এর বিডিও । বেশ কিছুক্ষণ বাগ বিতন্ডার পর পরিশেষে প্রশাসনের হস্ত ক্ষেপে শান্ত হন ভোটাররা। লিখিত আকারে তারা প্রশাসনের কাছে প্রতিবাদ জানান। সবার মুখে একই প্রশ্ন দোষ কার? উত্তরের অপেক্ষায় এস আই আর এ নাম ডিলিট হয়ে যাওয়া ভোটার গণ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor