Dailyhunt
গলায় ফাঁস এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দ্রকোনারোডের দুর্লভগঞ্জ এলাকায়।

গলায় ফাঁস এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দ্রকোনারোডের দুর্লভগঞ্জ এলাকায়।

সব খবর 1 week ago

শ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের দুর্লভগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত মহিলার নাম মালা চৈরা, বয়স আনুমানিক ৪৬ বছর। সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে বাড়ির মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন।

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মরা তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor