Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গোসাবায় কাস্ট সার্টিফিকেট প্রদান।

গোসাবায় কাস্ট সার্টিফিকেট প্রদান।

সব খবর 6 years ago

সুভাষ চন্দ্র দাশ,গোসাবা —শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ব্লকের সভাকক্ষে কাস্ট সার্টিফিকেটের এক ক্যাম্পের আয়োজন করা হয়।এদিনের ক্যাম্পে ৩৩৯ জন ছাত্র ছাত্রীর হাতে এসসি,এসটি,ওবিসি কাস্ট সার্টিফিকেট তুলে দেন ক্যানিং মহকুমা শাসক বন্দনা পোখারিয়া।অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলন গোসাবার বিডিও সৌরভ মিত্র, গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক সহ অন্যান্যরা।এদিনের অনুষ্ঠানে ক্যানিং মহকুমা শাসক বন্দনা পোখারিয়া বলেন '৩৩৯ জন ছাত্র ছাত্রী কে এসসি,এসটি,ওবিসি কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে।ফলে এখানকার ছাত্র ছাত্রীরা সরকারি সুযোগ সুবিধায় খুবই উপকৃত হবে।আগামী দিনে আরও বেশি করে এই ক্যাম্পের মাধ্যমে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে কাস্ট সার্টিফিকেট।'এদিকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীরা কাস্ট সার্টিফিকেট পেয়ে খুবই খুশি হয়।ফলে ছাত্র ছাত্রীদের উত্‍সাহ ছিল চোখে পড়ার মতো।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor