Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গ্রেফতার ২ জন মোটর বাইক চোর।

গ্রেফতার ২ জন মোটর বাইক চোর।

সব খবর 6 years ago

নিজস্ব প্রতিনিধি,জীবনতলা —গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে পুলিশ টিম শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে মোটর বাইক চুরি চক্রের ২ জন পান্ডাকে গ্রেফতার করলো। ধৃতদের নাম ইনতাজ সরদার,রামিজ সরদার।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার গাঁথি​ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে জীবনতলা,মাকালতলা, গাঁথি,ঘুটিয়ারি শরিফ,কালিকাতলা,মঠেরদিঘী সহ বিভিন্ন এলাকায় মোটর বাইক চুরি চক্রের দাপটে আতঙ্কিত মোটরবাইক চালকরা।রাতের অন্ধকারে রাস্তায় লোহার পেরেকের জাঁতা রেখে গাড়ীর চাকা লিক করে দিয়ে মোটর বাইক নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা।আবার গাড়ীর চাবি খুলে মোটর বাইক নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা।ফলে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র জুড়ে মোটর বাইক চোর চক্রের দাপটে আতঙ্কিত মোটর বাইকের চালকরা।আর এই চক্রের হদিশ পেতে পুলিশ শুরু করে চিরুনি তল্লাশি।এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোটর বাইক চোর চক্রের ২ জন পান্ডাকে গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে ১ টি চোরাই মোটর বাইক উদ্ধার করে।শনিবার দুপুরে ধৃত ইনতাজ সরদার ও রামিজ সরদার কে পুলিশ আলিপুর কোর্টে​ তুললে বিচারক ধৃত ২ জনকে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।পুলিশ জানান গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ২ জন মোটর বাইক চোর চক্রের পান্ডাকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আর কারা করা এই কাজে যুক্ত আছে সে বিষয়েও ধৃতদের জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor