Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলা উত্‍সব - ২০১৯।

কলা উত্‍সব - ২০১৯।

সব খবর 6 years ago

তাপসী প্রামাণিক, বারুইপুর-দক্ষিণ চব্বিশ পরগণাঃ- গত ১৩ ও ১৪ই নভেম্বর বিদ‍্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত
'কলা উত্‍সব -২০১৯' মহাসমারোহে অনুষ্ঠিত হলো কলকাতার রাজারহাট নিউটাউন -এর 'রবীন্দ্রতীর্থ' অডিটোরিয়াম
-এ। নিকটবর্তী 'হজ-হাউজ'-এ সকল ছাত্র ছাত্রীদের ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা দের দুইদিন নিরাপদে রাখার সুব‍্যবস্থাও করা হয়।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীরা
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কন্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, অংকন ইত্যাদি নানা বিষয়ে প্রতিযোগিতা হয়।
সমস্ত অংশগ্রহণকারীদের সংসাপত্র দেওয়া হয় এবং ১ম,২য় ও ৩য়
স্থানাধিকারীদের বিশেষ মেডেল ও সংসাপত্র প্রদান করা হয়।

আবার প্রতিটি
বিভাগ থেকে একজন করে ছাত্র ও ছাত্রীকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত করা হয়।
কলা উত্‍সবের মূলমন্চে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্ঠ ব‍্যক্তিবর্গ। সমস্ত প্রতিযোগিতার শেষে বিজয়ী সকল ছাত্র ছাত্রীদের পুরষ্কৃত করা হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor