Dailyhunt
কালনায় প্রধানমন্ত্রীর সভা ঘিরে তৎপরতা তুঙ্গে, জোরকদমে প্রস্তুতি বিজেপির।

কালনায় প্রধানমন্ত্রীর সভা ঘিরে তৎপরতা তুঙ্গে, জোরকদমে প্রস্তুতি বিজেপির।

সব খবর 1 week ago

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১১ই এপ্রিল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার মছলন্দপুরের সিমলন মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সভাস্থল পরিদর্শনে যান ভারতীয় জনতা পার্টি-র জেলা ও স্থানীয় নেতৃত্ব।

মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও নির্গমন পথ-সব দিক খুঁটিনাটি ভাবে খতিয়ে দেখা হয়। সভাস্থল ঘিরে কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।
দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভায় বিপুল জনসমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আশপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকদের আনার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।
এছাড়াও সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে। বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে।
সব মিলিয়ে, ১১ই এপ্রিলের এই জনসভাকে কেন্দ্র করে মছলন্দপুর এখন জেলার রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor