Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাঝির বেশে গণেশ, নৌকায় সঙ্গী বাহন ইঁদুর।

মাঝির বেশে গণেশ, নৌকায় সঙ্গী বাহন ইঁদুর।

লকাতা, নিজস্ব সংবাদদাতা:- গণেশ পুজোতেও এবার থিমের ছোঁয়া। মাঝির সাজে মর্ত্যে গণপতি, আর নৌকায় তাঁর সঙ্গী বাহন ইঁদুর-এমনই অভিনব ভাবনায় সেজে উঠেছে কুঁদঘাট 'আমরা সবাই'-এর গণেশ পুজো।

নবম বর্ষের গণেশ বন্দনায় এ বছর মণ্ডপজুড়ে ফুটিয়ে তোলা হয়েছে মৎস্যজীবীদের জীবনযাত্রা ও তাঁদের সংগ্রামের নানা ছবি।

গোটা মণ্ডপ সেজেছে মাঝি ও মৎস্যজীবীদের জীবন, জীবিকা এবং ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরে।

তবে পুজোর মূল আকর্ষণ গণেশের অভিনব মূর্তি। এবার গণপতিকে দেখা যাচ্ছে মাঝির বেশে। হাতে দাঁড়, মাথায় মাঝির সাজ এবং পাশে নৌকায় বসে রয়েছে তাঁর বাহন ইঁদুর। ইঁদুরের হাতেও রয়েছে হ্যারিকেন-যা থিমের সঙ্গে আরও একটি বিশেষ মাত্রা যোগ করেছে।

নদী, নৌকা, মাছধরা এবং মৎস্যজীবীদের জীবনযাত্রাকে কেন্দ্র করে তৈরি এই থিম দর্শনার্থীদের নজর কাড়ছে। ধর্মীয় ভাবনার পাশাপাশি বাংলার নদীকেন্দ্রিক মানুষের জীবন ও ঐতিহ্যকে তুলে ধরার এই উদ্যোগে পুজো প্রাঙ্গণে তৈরি হয়েছে ভিন্ন আবহ।

গণেশ পুজোর প্রচলিত ভাবনার বাইরে গিয়ে এমন অভিনব থিমে পুজোর আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে এলাকায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor