Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মালদার বামনগোলায় যুব সংসদ প্রতিযোগিতা, অংশ নিল ৮টি স্কুলের পড়ুয়ারা।

মালদার বামনগোলায় যুব সংসদ প্রতিযোগিতা, অংশ নিল ৮টি স্কুলের পড়ুয়ারা।

সব খবর 1 week ago

মালদা, নিজস্ব সংবাদদাতা:—পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগের উদ্যোগে মালদার বামনগোলা ব্লকে অনুষ্ঠিত হল যুব সংসদ প্রতিযোগিতা ২০২৬-২০২৭। সোমবার বামনগোলা ব্লক কমিউনিটি হলে যুব সংসদ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বামনগোলা ব্লকস্তরের যুব সংসদ প্রতিযোগিতায় ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

তারা সংসদীয় কার্যপ্রণালী, গণতান্ত্রিক ব্যবস্থা, নেতৃত্বের গুণাবলি এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুব সংসদের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে । যুব সমাজের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও সংসদীয় ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানা গেছে। প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নজরে আসে। এদিনের এই যুব সংসদ প্রতিযোগিতায় বামনগোলা এলাকার ৮টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও উত্তম কুমার বিশ্বাস,,ডেপুটি সেক্রেটারি কৌশিক কুমার ঝা,ব্লক যুব আধিকারিক সঞ্জয় কুমার হাজরা সহ অন্যান্যরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor