Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মালদায় প্রতিবাদীকে কুপিয়ে খুনের চেষ্টা, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ।

মালদায় প্রতিবাদীকে কুপিয়ে খুনের চেষ্টা, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ।

সব খবর 1 week ago

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদায় প্রতিবাদীকে কুপিয়ে খুনের চেষ্টা। এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। গুলি ছোঁড়ারও অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরিফ আলি ও অনুগামীরা। সংকটজনক অবস্থায় প্রতিবাদী ইসরাফিল শেখকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার আগের মুহূর্তের ছবি।

জানাগিয়েছে, মালদার কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা ইসরাফিল শেখ। তাঁর ভাই তৌফিক শেখের ওপর গত ৩১ জুলাই সামান্য বচসার জেরে হামলা চালায় প্রাক্তন তৃণমূল প্রধানসহ তাঁর দলবল। ওই মারধরের ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয় প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা আরিফ আলী সহ কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু, অভিযোগ জানানোর পর থেকেই তা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এনিয়ে ইসরাফিল ও তৌফিকদের সঙ্গে বচসা হয় তৃণমূল নেতা আরিফের। এরপর গ্রামবাসীদের একাংশের মধ্যস্থতায় ১ আগস্ট নিজেদের করা অভিযোগ প্রত্যাহার করে নেয় তৌফিক।

কিন্তু, ওই রাতেই ছাগলের খামারে খাবার দিতে যাওয়ার সময় ইসরাফিল শেখকে ঘিরে ধরে প্রাক্তন প্রধান আরিফ ও তার কয়েকজন সঙ্গী। প্রথমে এলোপাথাড়ি কোপ এরপর বন্দুক থেকে ছড়ড়া গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে ডান হাত কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শরীর থেকে।। সংকটজনক অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজ, এরপর কলকাতা স্থানান্তর করা হয়েছে ইসরাফিলকে।
ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা মূল অভিযুক্ত আরিফ আলী ও তার সাকরেদরা।
ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor