Dailyhunt
Malda-তে গণনা কেন্দ্রের প্রস্তুতি, সর্বদলীয় বৈঠকে কড়া নির্দেশ প্রশাসনের।

Malda-তে গণনা কেন্দ্রের প্রস্তুতি, সর্বদলীয় বৈঠকে কড়া নির্দেশ প্রশাসনের।

সব খবর 1 week ago

মালদা, নিজস্ব সংবাদদাতা:— নির্বাচন পরবর্তী গণনা কেন্দ্রের নিয়মাবলী সম্পর্কিত সর্বদলীয় বৈঠক করলো জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। শনিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পদস্থ কর্তারা।

এছাড়াও শাসক ও বিরোধী শিবিরের বিভিন্ন প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানেই মালদার দুটি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলি জানানো হয়। এই বৈঠকের মধ্যেই জায়েন্ট স্ক্রিনের ড্রোনের তোলার ছবি দেখিয়ে গণনা কেন্দ্রের প্রবেশ ও বাহিরের পরিস্থিতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা কলেজ এবং পলিটেকনিকে দুটি গণনা কেন্দ্র করা হয়েছে। মালদা কলেজে গণনা হবে পাঁচটি বিধানসভা কেন্দ্রের এবং পলিটেকনিকে গণনা হবে সাতটি বিধানসভা কেন্দ্রে। সকাল সাতটার মধ্যে গনণা কেন্দ্রের নির্দিষ্ট প্রবেশ পথ দিয়েই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ঢুকতে হবে এবং সেখানেই নির্বাচন কমিশনের থেকে দেওয়া প্রয়োজনীয় পরিচয় পত্র ও সমস্ত নতি দেখাতে হবে। দুটি জায়গাতেই গণনা কেন্দ্রের আশেপাশে প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গণনা কেন্দ্রের নির্দিষ্ট জায়গায় থাকবে শৌচালয়ের ব্যবস্থা।
মালদার জেলাশাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন, গণনা পরবর্তী সমস্ত বিষয়ের ওপর কড়া নজরদারি থাকবে পুলিশ ও প্রশাসনের। কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটের ফলাফলের পর কোনরকম যাতে হিংসা না ছড়াই সেদিকেও কড়ি নজরদারি চালাবে জেলা পুলিশের প্রশাসন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor