Dailyhunt
পথদূর দুর্ঘটনায় মৃত্যু হয় দুইজনের চাঞ্চল্য চন্দ্রকোনারোড এবং গোয়ালতোড়ে।

পথদূর দুর্ঘটনায় মৃত্যু হয় দুইজনের চাঞ্চল্য চন্দ্রকোনারোড এবং গোয়ালতোড়ে।

সব খবর 2 weeks ago

শ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের স্টেশনপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম সাইমা খান,বয়স আনুমানিক ৩১ বছর,বাড়ি গড়বেতার বগরিডিহিতে।

সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুর একটা নাগাদ স্কুটিতে করে চন্দ্রকোনারোড থেকে গড়বেতা উদ্দেশ্যে যাওয়ার পথে কোন এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে। অন্যদিকে পথ দুর্ঘটনায় গোয়ালতোড় থানার পাথরপাড়া বনকাটি এলাকার এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম আকাশ মজুমদার,বয়স আনুমানিক ১৮ বছর। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। ইতিমধ্যেই ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor