Dailyhunt
ফালাকাটায় বিজেপি পঞ্চায়েত সদস্যের নির্দল প্রার্থী হওয়া, চাঞ্চল্য রাজনীতিতে।

ফালাকাটায় বিজেপি পঞ্চায়েত সদস্যের নির্দল প্রার্থী হওয়া, চাঞ্চল্য রাজনীতিতে।

সব খবর 1 week ago

লিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের মুখে ফালাকাটায় বিজেপির অন্দরেই ভাঙনের ইঙ্গিত। জটেশ্বর-২ গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি পঞ্চায়েত সদস্য নির্দল প্রতীকে মনোনয়ন জমা দেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ফালাকাটা বিধানসভার অন্তর্গত ১৩/১৪৭ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য দিলিপ বর্মন নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেছেন।

দিলিপ বর্মনের অভিযোগ, ফালাকাটার বিদায়ী বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে বিষয়টি নিয়ে ভারতীয় জনতা পার্টি-র জেলা সভাপতি মিঠু দাস বিশেষ গুরুত্ব দিতে চাননি। তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখা হবে।
নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় ফালাকাটার রাজনৈতিক সমীকরণে কী প্রভাব পড়বে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sob Khobor