Dailyhunt
১১ই এপ্রিলের জনসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি।

১১ই এপ্রিলের জনসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১১ই এপ্রিল পূর্ব বর্ধমান জেলা কালনা থানার মছলন্দপুরের সিমলন মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আর সেই সভাকে সফল করতে জোরকদমে চলছে প্রস্তুতি।

মঙ্গলবার মাঠ পরিদর্শনে যান বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা, জনসভার জন্য প্রবেশ ও নির্গমন পথ-সব দিক খতিয়ে দেখা হয় খুঁটিনাটি ভাবে। সভাস্থল ঘিরে কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কোথাও চলছে মঞ্চ তৈরির কাজ, কোথাও আবার সাজানো হচ্ছে ব্যারিকেড ও দর্শক বসার ব্যবস্থা।
দলীয় সূত্রে জানা গেছে, এই সভায় বিপুল জনসমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে। সেই কারণে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আসার পরিকল্পনাও ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি, সভাস্থলের নিরাপত্তা নিয়ে প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখে কাজ চলছে।
বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তাই শেষ মুহূর্তে কোনও খামতি না রাখতে প্রস্তুতিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে, ১১ই এপ্রিলের জনসভাকে কেন্দ্র করে মসলন্দপুর এখন রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin