আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলায় নিজেদের শক্তি প্রদর্শন করল বামফ্রন্ট। বৃহস্পতিবার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এদিন আলিপুরদুয়ার শহরে বামফ্রন্ট কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল বের হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি শেষমেশ জেলা প্রশাসনিক ভবন 'ডুয়ার্স কন্যা'-র সামনে গিয়ে পৌঁছায়।
এরপর প্রার্থীরা একযোগে নির্বাচন দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন কর্মসূচিকে ঘিরে বাম শিবিরে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা।
রাজনৈতিক মহলের মতে, এই মিছিল ও মনোনয়ন জমা কর্মসূচি আসন্ন নির্বাচনের আগে বামফ্রন্টের সংগঠনকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

