Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অবৈধ মদের কারবারে কড়া বার্তা, শিশাবাড়ি সরুগাওয়ে পুলিশের অভিযান।

অবৈধ মদের কারবারে কড়া বার্তা, শিশাবাড়ি সরুগাওয়ে পুলিশের অভিযান।

লিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অবৈধ চোলাই মদের বিরুদ্ধে ফের অভিযান চালালো জটেশ্বর ফাঁড়ির পুলিশ। বুধবার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশাবাড়ি সরুগাও এলাকায় অভিযান চলায় জটেশ্বর ফাঁড়ি পুলিশ। গুঁড়িয়ে দেওয়া হয় চোলাই মদের আস্তানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের চোলাই মদ, হাড়িয়া সহ চোলাই মদ তৈরির সরঞ্জাম ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। এ প্রসঙ্গে জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় বলেন, "অবৈধ চোলাই মদের কারবার কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এই ধরনের অভিযান চলতে থাকবে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin