Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসযাত্রীরা, টোটো যাত্রীর মৃত্যুতে শোকের ছায়া।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসযাত্রীরা, টোটো যাত্রীর মৃত্যুতে শোকের ছায়া।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- যান্ত্রিক ত্রুটির কারণে কৃষ্ণনগর বর্ধমান গামী একটি বাস টোটো গাড়িকে ধাক্কা মেরে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়ন ঝুলিতে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাসে থাকা যাত্রীরা। ঘটনায় মৃত্যু হয় এক টোটো যাত্রীর। মৃত ওই মহিলার নাম মিহিজান বিবি। তার বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত পারুলডাঙ্গা এলাকায়।

ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত নান্দাই গাবতলা পেট্রোল পাম্পের সমনে। ওই টোটোতে থাকায় আজমিরা খাতুন এবং শাহারু বিবি ঘটনায় আহত হয়েছেন। তাদেরকে কালনা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি কিছুটা আসার পর থেকেই যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছিল।

আচমকা বাসের সামনে আশা টোটোতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে দেয় বাসটি। বাসযাত্রীদের বক্তব্য বাসটি চলার সময় হঠাৎই ত্রুটি দেখা যায়। মাঝপথে বাস থামিয়ে তা সারানোও হয়। তার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা। বাসটি নয়নজুলিতে পাট জাগ দেওয়া উপরে গিয়ে পড়ায় বাসে থাকা যাত্রীরা প্রাণে রক্ষা পেয়ে যায়। ঘটনায় দুজনকে চিকিৎসার জন্য কালনা হসপিটালে নিয়ে আসা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin