Dailyhunt
ভোটের মুখে ফালাকাটায় বিজেপির শক্তি বৃদ্ধি, ৩০ পরিবারের যোগদান।।

ভোটের মুখে ফালাকাটায় বিজেপির শক্তি বৃদ্ধি, ৩০ পরিবারের যোগদান।।

লিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের আগে ফের দলবদলের ছবি সামনে এল আলিপুরদুয়ারের ফালাকাটায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৬২ নম্বর বুথের বাড়ই পাড়ায় তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট ৩০টি পরিবার ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করে। এদিন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন-এর হাত ধরে নবাগতরা আনুষ্ঠানিকভাবে দলে সামিল হন।

তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মোদক, ৪ নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায়, সাধারণ সম্পাদক সুব্রত সাহা, মণ্ডল সম্পাদক অর্ণব ঘোষ, সম্পাদক মলিন রায় এবং সহ-সভানেত্রী শিল্পী সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।
রাজনৈতিক মহলের মতে, এই ধরনের যোগদান আসন্ন নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin