Dailyhunt
দরজায় দরজায় জনসংযোগে নির্দল প্রার্থী নিতাই মন্ডল।

দরজায় দরজায় জনসংযোগে নির্দল প্রার্থী নিতাই মন্ডল।

মালদা, নিজস্ব সংবাদদাতা: - সকাল সকাল চায়ের আড্ডা থেকে ভোট প্রচার শুরু নির্দল প্রার্থীর। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সদরঘাটে এক চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে নিয়ে চায়ের আড্ডায় বসে প্রচার শুরু করেন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মন্ডল।

তারপর সেখান থেকে বেরিয়ে সদরঘাট, ডোপপাড়া, বাঁধ রোড সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন। বিভিন্ন দোকান সহ বাড়ি বাড়ি গিয়ে তার পক্ষে ভোট আবেদন করেন। তিনি বলেন বিভিন্ন দল ও নির্দল থেকে প্রার্থী দাঁড়িয়েছে যে প্রার্থী জনগণের কাজে লাগবে সারা বছর পাশে পাবেন তাকেই ভোট দেবেন। বিগত দিনে যিনি এই এলাকার বিধায়ক গোপাল সাহা ছিলেন তাকে সারা বছর দেখা যায়নি মানুষের কোন কাজ করেননি আবার ভোট এসেছে তাই মানুষের কাছে ভোট চাইতে এসেছে অন্যদিকে তৃণমূল থেকে দাঁড়িয়েছেন জেলা পরিষদের সভাধিপতি তিনি বহিরাগত, জেলা সহ এই এলাকার কোন কাজ করেননি কোনদিনও আসেননি এখন ভোট এসেছে, তাই মানুষের কাছে এসে ভোট চাইছেন, মানুষ এর যোগ্য জবাব দিবে। আর আমি সারা বছর সামাজিক সেবা মূলক কাজকর্মের মধ্য দিয়ে থাকি, যে যখন বিপদে পড়ে তার পাশে ঝাঁপিয়ে পড়ি তাই সারা বছর যে মানুষের কাজ করবে মানুষের পাশে আপদে বিপদে থাকবে মানুষ যেন তাকেই বেছে নেয় এই আবেদন রইলো।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin