Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ধূপগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে সরব গ্রামবাসীরা।

ধূপগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে সরব গ্রামবাসীরা।

ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় আসতেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে সরকারি জমি ও জলাশয় দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে সোচ্চার হলেন স্থানীয় গ্রামবাসীরা। তৎকালীন তৃণমূল নেতাদের ভয়ে এতদিন যাঁরা মুখ খুলতে সাহস পাননি, প্রশাসন বদলে যেতেই তাঁরা এখন ক্যামেরার সামনে এসে প্রকাশ্যে ওই বেআইনি নির্মাণে বুলডোজার চালানোর দাবি জানাচ্ছেন।ঘটনার সূত্রপাত ২০২১ সালে।

ধূপগুড়ি থানার অন্তর্গত মাগুরমারী গ্রাম পঞ্চায়েতের নাথুয়া-ধূপগুড়ীগামী রাজ্য সড়কের পাশে সরকারি জায়গা দখল এবং একটি জলাশয় ভরাট করে কংক্রিটের ছাদ বাড়ি বানানোর অভিযোগ ওঠে। সেই সময় 'আমরা সময় কলকাতা'-য় খবরটি সম্প্রচারিত হওয়ার পর ধূপগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর তৎপরতা দেখায় এবং কাজ সাময়িকভাবে বন্ধ হয়। কিন্তু অভিযোগ, তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রশাসনের একাংশের মদতে দিনের আলোতেই ফের কাজ শুরু করে বহুতলটি সম্পূর্ণ করা হয় এবং ব্যবহারও শুরু হয়।স্থানীয় বাসিন্দা ও বিজেপির অভিযোগের তির মাগুরমারী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যার স্বামী মাধব রায়ের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির থেকে পুকুরের সামান্য অংশ কিনে, তার আড়ালে বিস্তর সরকারি জমি ও পুরো জলাশয়টিই বেআইনিভাবে ভরাট করে এই নির্মাণ সম্পন্ন করেন তিনি।এতদিন ক্ষমতা ও ভয়ে মাগুরমারীর বাসিন্দারা প্রতিবাদ করতে না পারলেও, রাজ্যে বিজেপি সরকার আসতেই ছবিটা বদলেছে। গ্রামবাসীদের দাবি, তৃণমূল জমানার এই সমস্ত বেআইনি কীর্তি অবিলম্বে গুঁড়িয়ে দিক প্রশাসন। এখন দেখার, নতুন সরকারের জমানায় ধূপগুড়ির এই বিতর্কিত অবৈধ নির্মাণের ওপর সত্যিই প্রশাসনের বুলডোজার চলে কি না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin