Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গড়বেতার ভাটমারায় উল্টে গেল ইট বোঝাই লরি, আহত চালক-খালাসি।

গড়বেতার ভাটমারায় উল্টে গেল ইট বোঝাই লরি, আহত চালক-খালাসি।

শ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ভাটমারা এলাকায় দুর্ঘটনার কবলে ইট বোঝাই লরি। ঘটনাই কমবেশি করে আহত হয়েছেন চালক ও খালাসি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার বেলা নাগাদ আসানসোল থেকে ইট বোঝাই করে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে চন্দ্রকোনা টাউন যাওয়ার পথে ভাটমারা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই ইট বোঝাই লরিটি।

নিয়ন্ত্রণ হারিয়ে কৃষি জমিতে উল্টে যায় লরিটি। ঘটনায় কমবেশি করে আহত হয় চালক ও খালাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত দুইজনকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চালক ও খালাসীর এখনো নামও পরিচয় জানা যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin