Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হরিশ্চন্দ্রপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স উদ্বোধন, পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ বিজেপি সাংসদের।

হরিশ্চন্দ্রপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স উদ্বোধন, পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ বিজেপি সাংসদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হাসপাতালে এম্বুলেন্স উদ্বোধনে এসে হাসপাতালের পরিকাঠামো এবং অব্যবস্থা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ। তৃণমূল আমলে চুরি ছাড়া কোনো কাজ হয়নি। চোরেরা সব জেলে গেছে না তো গা ঢাকা দিয়েছে।এমনটাই কটাক্ষ উত্তর মালদার সাংসদের। বিজেপি আমলে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন হবে বলেও আশ্বাস দিলেন তিনি।মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্স উদ্বোধনে আসেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।

সঙ্গে ছিলেন জেলা কমিটির সদস্য আদর্শ রাম, মন্ডল সভাপতি অজয় পাসোওয়ান, উত্তর মালদা জেলা যুব সহ সভাপতি মনোজ দাস, রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব।খগেন মুর্মু দাবি করেন সরকার বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা রোগীদের জন্য দেবে। এর আগে এই হাসপাতাল থেকে বিভিন্ন সময় রোগীদের রেফার করলে অন্য জায়গায় যেতে বিশাল সমস্যার সম্মুখীন হতে হতো। মোটা অংকের টাকা খরচ হতো। এখন সেটা হবে না।

অন্যদিকে হাসপাতালের পরিকাঠামো নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপি সাংসদ। এই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল তৃণমূল আমলে বারবার খবরের শিরোনামে এসেছে। তৎকালীন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেন। কিন্তু তারপরেও কোন উন্নয়ন হয়নি।

হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করেছে ছাগল, কুকুর। বিজেপি সাংসদের অভিযোগ তৃণমূল সব কিছুই চুরি করেছে। বড় বড় গর্ত করে গেছে। দুই মাসের মধ্যে সবটা করা সম্ভব নয়।তবে তৃণমূলের করা গর্ত বিজেপি পূরণ করবে। এখন দেখার বিষয় নতুন সরকারের আমলে কতটা পরিকাঠামো বদলায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের। রোগীদের সমস্যার সুরাহা হয় কি না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin