Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাছ-ভাতের আসরে কর্মী-সমর্থক ও স্থানীয়দের মিলনমেলা।

মাছ-ভাতের আসরে কর্মী-সমর্থক ও স্থানীয়দের মিলনমেলা।

শ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-রাজ্যে ক্ষমতায় আসার পর বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে বিজেপির কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষজনকে নিয়ে "মাছে ভাতে বাঙালি" এই কর্মসূচিকে সামনে রেখে মাছ ভাতের আয়োজন করা হয়। এই দিন বিজেপির নেতাকর্মীরা সহ প্রায় শতাধিক মানুষ এই মাঝ ভাতে অংশ নেয়।

প্রসঙ্গত নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলীয় কর্মীরা অভিযোগ তুলেছিল বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ-মাংস বন্ধ করে দেবে। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিমান মাহাতো, রাজ্য বিজেপির সদস্য ধীমান কোলে,পলাশ সেন,পারিজাত চক্রবর্তী,সুখেন্দু হাওলাদার,শ্যাম ভূঁইয়া সহ একাধিক বিজেপির নেতাকর্মীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin