Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মিড-ডে মিল বিতর্কে বড় পদক্ষেপ, মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা সাসপেন্ড।

মিড-ডে মিল বিতর্কে বড় পদক্ষেপ, মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা সাসপেন্ড।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মিড-ডে মিলে গরমিলের অভিযোগে সাসপেন্ড করা হল স্কুলের প্রধান শিক্ষিকাকে। তদন্তে একাধিক গরমিলের সন্ধান পাওয়ার কথা মেনে নিয়েছেন স্কুল কাউন্সিলের চেয়ারম্যানও। যদিও ঘটনাপ্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষিকা। ঘটনাটি মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের।

উল্লেখ্য, চলতি মাসেই মিড-ডে মিলে গরমিলের অভিযোগে স্কুলে ছুটে এসেছিলেন অভিভাবকরা। স্কুলের শিক্ষিকারাও একই অভিযোগে প্রশাসনে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ। অবশেষে গত বৃহস্পতিবার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে সাসপেন্ডের নির্দেশিকা জারি করে স্কুল কাউন্সিল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin