Dailyhunt
রাতের মিছিলে জমল বিজেপির প্রচার, রতুয়ার সমস্যা তুলে আক্রমণ শাসক দলকে।

রাতের মিছিলে জমল বিজেপির প্রচার, রতুয়ার সমস্যা তুলে আক্রমণ শাসক দলকে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চলছে জোর কদমে ভোট প্রচার।মঙ্গলবার রাতে ভোট প্রচারে বেড়িয়ে, প্রচারে নজর কাড়লেন মালদার রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। এদিন, তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সামসী এলাকায় ঢাক বাজিয়ে ভোট প্রচারে যান,কর্মী সমর্থকদের সাথে নিয়ে সামসী এলাকার বাসিন্দাদের সাথে পায়ে হেঁটে মিছিল করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এলাকার শাসক দল তথা তৃণমূল সরকার রতুয়ায় বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সমর মুখার্জিকে একহাত নিয়ে বলেন রতুয়া বিধান সভার বিধায়ক থেকে কোন উন্নয়ন করেন।রতুয়ার বড় সমস্যা নদী ভাঙন ও ফুলহর নদীর উপর ব্রীজ সহ রতুয়া এলাকায় নেই কোন বাস স্ট্যান্ড নেই কোন কলেজ নেই। সেই সব সমস্যা কথা তুলে ধরে বলেন এই এলাকার তৃণমূলের বিধায়ক থাকাকালীন কোন উন্নয়ন করেনি তৃনমূল কংগ্রেসের।ভোট আসলেই মানুষকে নতুন প্রতিশ্রুতি দেন।কোন কাজ করেনি বলে অভিযোগ বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়ার।তাই রতুয়ার মানুষ এবার বিজেপিকে চাইছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin