Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রোগীদের অভিযোগে তীব্র অসন্তোষ, এগরা হাসপাতাল পরিদর্শনে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর।

রোগীদের অভিযোগে তীব্র অসন্তোষ, এগরা হাসপাতাল পরিদর্শনে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এগরা মহকুমা হাসপাতাল ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক অবস্থা ও চিকিৎসা পরিষেবা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রকাশ্যেই হাসপাতাল সুপার ডঃ সমীর আচার্য সহ উপস্থিত অন্যান্য আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মন্ত্রী।

এদিন স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালে পৌঁছতেই একঝাঁক অভিযোগ নিয়ে তাঁর সামনে ক্ষোভ উগরে দেন চিকিৎসাধীন রোগীদের পরিবার। পরিচ্ছন্নতার চরম অভাব, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, অ্যাম্বুলেন্স পরিষেবায় অনিয়ম, বাথরুমের অপরিচ্ছন্নতা এবং হাসপাতালের কর্মীদের দুব্যবহার সহ একাধিক বিষয়ে মন্ত্রীর কাছে সরাসরি নালিশ জানান তাঁরা। রোগীদের দুর্ভোগের কথা শুনে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য মন্ত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, "রোগীদের ভোগান্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগামী তিন মাসের মধ্যে এগরা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালকে নতুন করে ঢেলে সাজানো হবে।" পাশাপাশি, হাসপাতালের পরিষেবা স্বাভাবিক ও উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin