Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'সচেতনতা বাড়লেই কমবে দুর্ঘটনা'-আইহোতে পথ নিরাপত্তা শিবিরে বার্তা প্রশাসনের।

'সচেতনতা বাড়লেই কমবে দুর্ঘটনা'-আইহোতে পথ নিরাপত্তা শিবিরে বার্তা প্রশাসনের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :-- পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে পালিত পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মালদা জেলার ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং হবিবপুর থানার সহযোগিতায় আইহো বাসস্ট্যান্ডে একটি পথ নিরাপত্তা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, মালদা জেলার গাজোল জোনের ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার, হবিবপুর ট্রাফিক ইনচার্জ এ এস আই জয় চৌধুরী, হবিবপুর থানার এ এস আই মনোরঞ্জন ঘোষ সহ হবিবপুর থানার সিভিক ভলান্টিয়ার এবং অন্যান্য প্রশাসনিক কর্মীরা।

এদিন পথচলতি সাধারণ মানুষ, বাস, টোটো, মোটরবাইক ও অন্যান্য যানবাহনের চালক-যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন বার্তা দেওয়া হয়। বিশেষভাবে হেলমেট ও গাড়ি চালকদের সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি না চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা, অপ্রাপ্তবয়স্কদের হাতে যানবাহনের স্টিয়ারিং তুলে না দেওয়া এবং জেব্রা ক্রসিং ব্যবহারসহ বিভিন্ন সড়ক নিরাপত্তা বিধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সকলকে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। উপস্থিত আধিকারিকরা বলেন, "সচেতনতা বাড়লেই কমবে দুর্ঘটনা, বাঁচবে মূল্যবান প্রাণ।"
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি মালদহে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ও আইহো এলাকা সহ গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও বাসস্ট্যান্ডে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি, প্রচার অভিযান এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই নিরাপদ সড়ক গড়ে তোলার অন্যতম প্রধান চাবিকাঠি বলে মত প্রকাশ করেন উপস্থিত আধিকারিকরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin