Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সড়ক নিরাপত্তায় অভিনব উদ্যোগ, ট্রাফিক আইন মেনে চলা বাইক চালকদের সংবর্ধনা গড়বেতায়।

সড়ক নিরাপত্তায় অভিনব উদ্যোগ, ট্রাফিক আইন মেনে চলা বাইক চালকদের সংবর্ধনা গড়বেতায়।

শ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্যজুড়ে চলছে বিশেষ অভিযান। তারই অংশ হিসেবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ধাদিকা বাজার এবং গড়বেতা ৩ নম্বর ব্লকের একাধিক এলাকায় ট্রাফিক আইন মেনে চলা বাইক চালকদের গোলাপ ফুল দিয়ে সম্মান জানাল গড়বেতা থানার ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন প্রায় শতাধিক হেলমেট-পরিহিত ও ট্রাফিক নিয়ম মেনে চলা বাইক আরোহীকে থামিয়ে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আইন মেনে চলার এই ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি ধাদিকা হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং নিরাপদ যাতায়াতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সচেতনতা শিবিরের পাশাপাশি একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহণ করেন।
গড়বেতা থানার ট্রাফিক ওসি অমর ছেত্রী জানান, সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়াতে আগামী দিনেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sobkhabarsaradin