Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুজাফফর আহমেদের ১৩৭তম জন্মদিবস উপলক্ষে রানাঘাটে পালিত হলো বিশেষ অনুষ্ঠান

মুজাফফর আহমেদের ১৩৭তম জন্মদিবস উপলক্ষে রানাঘাটে পালিত হলো বিশেষ অনুষ্ঠান

লয় দে: বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমেদের ১৩৭তম জন্মদিবস উপলক্ষে রানাঘাটে পালিত হলো বিশেষ অনুষ্ঠান। সিপিআইএম রানাঘাট এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদান উৎসবের পাশাপাশি মার্ক্সীয় ও প্রগতিশীল সাহিত্যের হাট এবং এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়।

​"ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা" শীর্ষক এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অধ্যাপক কমরেড বাদল দত্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন কমরেড গৌতম বিশ্বাস। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান শিবিরে ১০০ জন দাতার থেকে রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

​সিপিআইএম রানাঘাট এরিয়া কমিটির সম্পাদক কমল ঘোষ জানান, এই জন্মদিবস উদযাপনকে কেন্দ্র করেই সূচনা হচ্ছে এক বিশেষ রাজনৈতিক ও সামাজিক প্রচারের। আগামী ১৫ই আগস্ট পর্যন্ত দলের সমস্ত শাখা স্তরে "স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্ট ও আরএসএস-এর ভূমিকা" বিষয়ে নিরবচ্ছিন্ন আলোচনা ও প্রচার কর্মসূচি চালানো হবে, যাতে ঐতিহাসিক সত্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Social Barta