অঞ্জন শুকুল নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া নাঘাটা পূর্ব পাড়া গ্রাম বারোয়ারীর এবছরের ভাবনা বাড়িয়ে দাও তোমার হাত । সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত অসাধারণ পূজা মন্ডপ সীমান্ত লাগোয়া এলাকায়।সোশ্যাল মিড়িয়ার দৌলতে জেলা,রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই থিমের সার্থক প্রয়াস ।
তিনি বলেন করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার্স রা সাধারণ মানুষের কাছে পৌঁছে করোনা পরিবারের সদস্যদের সাহায্য করতে নিজেদের জীবনের ঝুকি নিয়ে এগিয়ে এসেছেন সেই ভাবনা পূজা মন্ডপে স্থান পেয়েছে। এইভাবনার সার্থক রুপ দেখতেই কলকাতা থেকে নাঘাটায় ছুটে আসা । তবে তিনি আরও বলেন আমি গর্বিত এখানে আসতে পেরে।না আসলে আমার অনেক কিছুই অজানা থাকত ।এত সুন্দর থিমের পূজা করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন । সংস্থার পক্ষ থেকেও শতরুপ ঘোষ কে অভিনন্দন জানানো হয় ।

