Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আজ সারা রাজ্যের সঙ্গে চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এইচ পি ভি টিকাকরণ কর্মসূচি শুরু হল

আজ সারা রাজ্যের সঙ্গে চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এইচ পি ভি টিকাকরণ কর্মসূচি শুরু হল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চ্যাংড়াবান্ধা :: রবিবার ৩১,মে :: আজ সারা রাজ্যের সঙ্গে চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এইচ পি ভি টিকাকরণ কর্মসূচি শুরু হল। উল্লেখ্য বিভিন্ন রাজ্যে এই টীকাকরণ কর্মসূচি চালু থাকলেও বিগত রাজ্য সরকারের টালবাহানায় এই রাজ্যে টীকা কারণ কর্মসূচি চালু করা যায়নি।

 আজ কলকাতায় একটি অনুষ্ঠানে এই টিকা করন কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।

এদিন চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বি এম ও এইচ এবং সহযোগী ডাক্তার নার্স সহ বিধায়ক দধিরাম রায়ের প্রতিনিধি হিসেবে স্থানীয় পঞ্চায়েত সুনির্মল গুহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কয়েকজন মেয়েকে HPV টিকা দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে সার্টিফিকেট বা শংসাপত্র তুলে দেন সুনির্মল গুহ, ব্লক স্বাস্থ্য আধিকারিক আম্বুজ ঠাকুরসহ অন্যান্যরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha