Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ শুরু - বুথে বুথে উপচে পড়া ভিড়, খুশি  মা-বোনেরা

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ শুরু - বুথে বুথে উপচে পড়া ভিড়, খুশি মা-বোনেরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কাটোয়া :: শুক্রবার ২৯,মে ::শুক্রবার থেকে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের আবেদনপত্র জমা ও ফর্ম ফিলাপের কাজ। গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার সদর থেকে শুরু করে কালনা,

কাটোয়া- সমস্ত মহকুমার ব্লকে ব্লকে ও বুথ স্তরে সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেল।

এই নতুন প্রকল্পকে কেন্দ্র করে জেলার মা-বোনেদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ ও খুশির হাওয়া দেখা যাচ্ছে।

 এদিন থেকেই পূর্ব বর্ধমানের গ্রামীণ ও শহরতলীর বিভিন্ন বুথভিত্তিক শিবিরে গ্রামীণ মহিলাদের ভিড় জমতে শুরু করে। ঘরের কাজ সেরে সকাল সকালই লাইনে এসে দাঁড়িয়েছেন হাজার হাজার মহিলা।

প্রশাসনের পক্ষ থেকে বুথ স্তরেই ফর্ম দেওয়া এবং তা জমা নেওয়ার ব্যবস্থা করায় সাধারণ মানুষকে দূর-দূরান্তের সরকারি অফিসে ছুটতে হচ্ছে না। ফলে ঘরের কাছেই মিলছে সরকারি সুবিধা।

এই প্রকল্প চালু হওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছেন সাধারণ গৃহবধূ ও শ্রমজীবী মহিলারা। শিবিরে ফর্ম জমা দিতে আসা বর্ধমান ২ নম্বর ব্লকের এক বাসিন্দা বলেন:

প্রশাসনের পক্ষ থেকে বুথ স্তরের শিবিরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ফর্ম ফিলাপে যাতে কোনো সাধারণ মানুষের অসুবিধা না হয়, তার জন্য শিবিরের পাশেই বসানো হয়েছে 'সহায়তা কেন্দ্র' সেখান থেকে সরকারি কর্মী ও সিভিক ভলান্টিয়াররা ফর্ম পূরণ করতে সাহায্য করছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha