Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বালির দাম বেঁধে দিলেন ভাতারের বিধায়ক সৌমেন কারফা

বালির দাম বেঁধে দিলেন ভাতারের বিধায়ক সৌমেন কারফা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: শনিবার ৩০,মে ::পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সৌমেন কারফা বালি ব্যবসায়ীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন। সাধারণ মানুষের বাড়ি তৈরির ক্ষেত্রে যাতে অতিরিক্ত দামে বালি বিক্রি না হয়, সেই লক্ষ্যেই তিনি বালির নির্ধারিত মূল্য ঘোষণা করেছেন বলে জানান।

বিধায়ক বলেন, দীর্ঘদিন ধরে বালির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ও গরিব মানুষ সমস্যার মুখে পড়ছিলেন। এক ট্রলি বালির দাম যেখানে ৬ থেকে ৭ হাজার টাকায় পৌঁছে গিয়েছিল, সেখানে এখন সেই দাম অনেকটাই কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 সৌমেন কারফা জানান, কেরিং কস্ট-সহ এক ট্রলি বালির নির্ধারিত দাম রাখা হয়েছে ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে। এই নির্ধারিত মূল্যের বেশি কেউ নিলে বা অতিরিক্ত দাম দাবি করলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর আবেদনও করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করে বিধায়ক সাধারণ মানুষকে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই বালি নিয়ে চলা অনিয়ম ও 'জোচ্চুরিও সমাধান হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha