Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাংলাদেশের ফেরার জন্য হাকিমপুর চেক পোস্টে ১৫০ জন অনুপ্রবেশকারী

বাংলাদেশের ফেরার জন্য হাকিমপুর চেক পোস্টে ১৫০ জন অনুপ্রবেশকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাকিমপুর :: মঙ্গলবার ২,জুন ::উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেক করছে ১৫০ জন বাংলাদেশী এখনো পর্যন্ত ভীড় জমিয়েছে ।

আবার নতুন করে সীমান্তের চেক করতে হাজির হচ্ছে বাংলাদেশিরা এরা বিভিন্ন সময় উত্তর ২৪পরগনার বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থের বিনিময়ে এদেশে ঢুকেছিল ।

এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে বিভিন্ন কাজ করতো এমনকি এই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেত এই বাংলাদেশিরা অকপটে স্বীকার করছে ।

বাদুড়িয়া স্বরূপনগর তিনটি হোল্ডিং সেন্টারে ৩৫০,জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে ইতিমধ্যে তাদের তথ্য সঠিক পরিচয় পত্র যাচাই করা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিক সবটাই করছে বিএসএফের অধিকার।

সঠিক তথ্য যতক্ষণ পর্যন্ত না পাবে তাদেরকে দেশে ফেরানো হবে না বলে জানিয়েছেন খবর বিএসএফ সূত্রে।

হোল্ডিং সেন্টারে থাকা শিশু মহিলা পুরুষ তাদের সব রকম স্বাস্থ্য পরিষেবা খাওয়া-দাওয়া এমনকি নিরাপত্তার ব্যাপারটাও স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে দেশে ফেরার আগে যাতে কোন অসুবিধা না হয় তার সব রকম প্রশাসনিক ভাবে সেটা দেখা হচ্ছে।

সংখ্যাটা দিনে দিনে বাড়ছে সেটা আজ সকালের ছবিটা একেবারে অন্যরকম গত কালকের পর আজকে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীর সংখ্যাটা বেড়েছে তা স্পষ্ট হয়েছে। গত এক সপ্তাহে ৯০০ জন বাংলাদেশী ধরা পড়েছে হোল্ডিং সেন্টারে ৩৫০,জন ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha