Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বারুইপুরের সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ান  রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ-এর প্রতিনিধি দল

বারুইপুরের সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ান রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ-এর প্রতিনিধি দল

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ৭,জুলাই ::বারুইপুরের সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে সোমবার নির্যাতিতার বাড়িতে যান রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ-এর প্রতিনিধি দল।

প্রতিনিধিদলের সদস্যরা নিহত নাবালিকার মা রিমা লস্কর ও বাবা নাসির লস্করের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ন্যায়বিচারের লড়াইয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরিবারের সঙ্গে কথা বলার পর প্রতিনিধি দলটি নাবালিকার কবরস্থানে গিয়ে কবর প্রার্থনা করেন এবং আত্মার শান্তির কামনায় বিশেষ দোয়া করেন। রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম বলেন, "এই নৃশংস ঘটনার আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। অপরাধীরা এবং এই ঘটনার পিছনে যদি অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত থাকে,

তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরিবার যতদিন আইনি লড়াই চালাবে, ততদিন জমিয়তে উলামায়ে হিন্দ তাদের পাশে থাকবে।"

তিনি আরও বলেন, "ভারত মহাত্মা গান্ধীর দেশ, এটি শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। এমন পাশবিক ও অমানবিক ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জার। ভবিষ্যতে আর কোনও শিশু বা নারী যেন এ ধরনের বর্বরতার শিকার না হন, সে জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।"

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, নিহত নাবালিকার আত্মার শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারকে মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের, জেলা সহ-সম্পাদক হাফেজ জুবায়ের, অফিস সচিব মাওলানা জিয়াউল হক-সহ অন্যান্য সদস্যরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha