Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বসিরহাট শহরের গুরুত্বপূর্ণ শরৎ বিশ্বাস রোডের বেহাল দশা, প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত

বসিরহাট শহরের গুরুত্বপূর্ণ শরৎ বিশ্বাস রোডের বেহাল দশা, প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ২,সেপ্টেম্বর ::উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার প্রাণকেন্দ্র বসিরহাট শহর। মাটিন বার্ন রোডের সঙ্গে যুক্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ শরৎ বিশ্বাস রোড বর্তমানে বেহাল ও ভগ্নদশায় পরিণত হয়েছে। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত।

বৃষ্টির সময় সেই গর্তে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়েই প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত। একদিকে রাস্তার যান চলাচলের চাপ,

অন্যদিকে ভারত বাংলাদেশ ঘোড়াডাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর যেখানে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ পণ্যবাহী ট্রাক যায়-সব মিলিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকে এই এলাকা। পাশাপাশি টোটো, অটো, বাস-সহ বিভিন্ন যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে।

শুধু তাই নয়, শরৎ বিশ্বাস রোডের সংযুক্ত এলাকায় রয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল, বসিরহাট পৌরসভা, আদালত, পোস্ট অফিস, মহকুমা শাসকের দপ্তর-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক প্রতিষ্ঠান।

ফলে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে এই রাস্তা।স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে রাস্তার এই বেহাল পরিস্থিতি চললেও স্থায়ী সংস্কারের উদ্যোগ চোখে পড়ছে না। বর্তমানে প্রশাসকের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha