Dailyhunt
ভোট দিয়ে ফেরার পথে তরুণীর মৃত্যু, শোক শীতলকুচিতে

ভোট দিয়ে ফেরার পথে তরুণীর মৃত্যু, শোক শীতলকুচিতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: শুক্রবার ২৪,এপ্রিল ::শীতলকুচি বিধানসভার মোহনপুর গ্রামের বুথ নম্বর ৫-এ প্রায় ৮৫% ভোটগ্রহণের মধ্যেই ঘটে মর্মান্তিক ঘটনা। প্রথমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ২১ বছরের কোয়েল বর্মন ঘরের সামনে আচমকা লুটিয়ে পড়ে।তাকে দ্রুত মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে কার্ডিও-রেস্পিরাটরি ফেলিওরেই মৃত্যু হয়েছে বলে অনুমান। দেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

মাথাভাঙ্গা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কোয়েল শান্ত স্বভাবের ও মেধাবী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha