Dailyhunt
ভোট পরবর্তী হিংসা।আক্রান্ত বিজেপি কর্মী।আজ ঘটনাটি ঘটে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের রাজীব কলোনী এলাকায়।

ভোট পরবর্তী হিংসা।আক্রান্ত বিজেপি কর্মী।আজ ঘটনাটি ঘটে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের রাজীব কলোনী এলাকায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সংবাদ প্রবাহ :: ডোমজুড় :: শুক্রবার ১,মে ::ভোট পরবর্তী হিংসা।আক্রান্ত বিজেপি কর্মী।আজ ঘটনাটি ঘটে ডোমজুর বিধানসভা কেন্দ্রের রাজীব কলোনী এলাকায়।ওই এলাকার বাসিন্দা

বিজেপি কর্মী শেখ নাজিমুদ্দিনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

 বাইকে করে এসে হামলা চালানো হয়। বাঁকরা তদন্ত কেন্দ্রের পুলিশ আসে ঘটনাস্থলে। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন শেখ নাজিমুদ্দিন।ডোমজুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনায় যুক্ত দুজনকে আটক করা হয়েছে।

হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেন কোনোরকম প্ররোচনা থাকতে পারে।তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়।কদিন পরেই ভোটের কাউন্টিং।দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দেন তিনি। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় বাহিনী সেনা টহল দিতে দেখা যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha