Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির সংখ্যালঘু কর্মীরা

বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির সংখ্যালঘু কর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: রবিবার ৩১,মে ::বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামের ঘটনা । স্থানীয় সূত্রে জানা যায় পশ্চিম ভয়দা গ্রামে বিজেপির একটি উন্নয়নমূলক বুথ মিটিং চলছিল আজ রাত্রি সাড়ে আটটা নাগাদ ।

ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে অতর্কিত হামলা চালায় লোহার রড বাঁশ ও গাছের ডাল, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় ।ঘটনায় গুরুতর আহত হয় চারজন ।

আহতরা হলেন ফুজাইল বিন হাসান বয়স ২৫ আবু হোসেন মোল্লা বয়স ৬২ বছর মারুফ বিল্লাহ মোল্লা বয়স ৩৭ বছর আশুরা বিবি বয়স ৪৫ বছর।

তারপর বিজেপি নেতৃত্ব এসে হাড়োয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ হাজির হয় তারপর পুলিশ ও বিজেপি নেতৃত্বের সহযোগিতায় তাদেরকে দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়।

এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা হারোয়া দুই নম্বর মন্ডলের সভাপতি তথা হারোয়ার বিজেপি নেতা অরবিন্দ বিশ্বাস বলেন আমাদের একটি উন্নয়নমূলক কর্মসূচির জন্য সংখ্যালঘু কর্মীদের নিয়ে বুথ মিটিং চলছিল ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায়।

এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি এই ঘটনার কথা দলকে জানাবো তার পাশাপাশি হাড়োয়া থানায় লিখিতভাবে অভিযোগ জানাবো । অবিলম্বে দোষী ব্যক্তিরা গ্রেপ্তার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha