Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BREAKING NEWS - ভোজ্য তেলে বিষ -'নামী' ব্র্যান্ডের স্টিকারে বাজারে

BREAKING NEWS - ভোজ্য তেলে বিষ -'নামী' ব্র্যান্ডের স্টিকারে বাজারে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: শুক্রবার ৩১,জুলাই ::সরষের তেলের নাম করে চলছিল ভেজাল তেল তৈরির কারবার! সরষের তেলের সঙ্গে পাম তেল, রাইস তেল এবং বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল তেল।

এরপর তা পাউচে ভরে বিভিন্ন নামী সংস্থার স্টিকার লাগিয়ে বাজারে বিক্রির জন্য পাঠানো হত বলে অভিযোগ।

গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং বিষ্ণুপুর থানার পুলিশের যৌথ অভিযানে বাখরাহাটের কাঁচবাগান এলাকার একটি তেল কারখানায় হানা দেওয়া হয়।

অভিযানে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। কারখানা থেকে উদ্ধার হয়েছে পাউচে ভরা বিপুল পরিমাণ তেল, বিভিন্ন ধরনের সামগ্রী, গুরুত্বপূর্ণ নথি এবং তেল তৈরিতে ব্যবহৃত উপকরণ। ঘটনায় কারখানার মালিক সুধাংশু বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় সরষের তেলের সঙ্গে অন্য ধরনের তেল এবং বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ভেজাল তেল তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। তৈরি করা সেই তেল পাউচে ভরে বাজারজাত করা হত।

শুধু তাই নয়, সাধারণ ক্রেতাদের চোখে ধুলো দিতে প্যাকেটে বিভিন্ন নামী সংস্থার স্টিকার ব্যবহার করা হত বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ফলে বাজারে আসল সরষের তেল বলে বিক্রি হওয়া কতটা তেল আদৌ সরষের তেল ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযানের সময় পুলিশ কারখানার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সেখান থেকে প্যাকেটজাত অবস্থায় বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। একইসঙ্গে তেল মেশানো ও প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, নথিপত্র এবং অন্যান্য উপকরণও উদ্ধার হয়েছে।

ওই নথি খতিয়ে দেখে কারখানায় কত পরিমাণ তেল তৈরি হত এবং কোথায় কোথায় সরবরাহ করা হত, সেই তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha