Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চার্জে বসানো টর্চ ফেটে অগ্নিকাণ্ড অশোকনগরে, আতঙ্ক এলাকায়

চার্জে বসানো টর্চ ফেটে অগ্নিকাণ্ড অশোকনগরে, আতঙ্ক এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোকনগর :: রবিবার ২০,সেপ্টেম্বর :: চার্জে বসানো একটি ছোট রি-চার্জেবেল টর্চ আচমকা ফেটে গিয়ে বাড়িতে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল অশোকনগরে।

ঘটনাটি ঘটেছে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, বাড়িটি এক প্রাক্তন বায়ুসেনা কর্মীর।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক প্রাক্তন বায়ুসেনা কর্মী শ্যামল রায় চৌধুরী। এদিন তাঁর বাড়িতে একটি ছোট চার্জেবল টর্চ চার্জে বসানো ছিল। আচমকাই সেটি বিকট শব্দে ফেটে যায় বলে অভিযোগ। এরপরই বাড়ির ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকাতেও চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর ফায়ার ব্রিগেড। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।

বড়সড় বিপদের হাত থেকে ওই পরিবার রক্ষা পেয়েছে বলে স্থানীয় দের দাবি। তবে চার্জে থাকা টর্চটি কেন ফেটে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি সামান্য আহত হয়েছে বলে জানা গিয়েছে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha