সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ২৬,জুলাই ::সর্বভারতীয় নিট কেলেঙ্কারি, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দমনমূলক নীতির প্রতিবাদ এবং
দেশজুড়ে ছাত্রছাত্রীদের ন্যায্য আন্দোলনের সমর্থনে আজ, ২৫ জুলাই, দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়।
নিখিল ভারত কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত এই কর্মসূচি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে শেষ হয়। দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুবীন ভৌমিক , কংগ্রেসের অন্যান্য নেতৃত্বের উপস্থিত ছিলেন মিছিলে।

